রাজশাহীতে কালাভুনায় ঘোড়ার মাংস মেশানোর ‘গুজব’! সত্যতা যাচাইয়ে মাংসের নমুনা সংগ্রহ 🥩



কালাভুনায় ঘোড়ার মাংস মিশ্রণের অভিযোগ উঠেছে। পরে দোকানটি পরিদর্শন করে প্রাণিসম্পদ বিভাগ। মঙ্গলবার সকালে পবা উপজেলার নওহাটা বাজারে





 রাজশাহীর পবা উপজেলার নওহাটা বাজারের একটি হোটেলের কালাভুনায় গরুর মাংসের সঙ্গে ঘোড়ার মাংস মেশানোর অভিযোগে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়।

অভিযোগের সত্যতা যাচাই করতে মঙ্গলবার হোটেলটি পরিদর্শন করেন উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা। এ সময় কাঁচা ও রান্না করা মাংসের নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনাগুলো ঢাকার সেন্ট্রাল ডিজিজ ইনভেস্টিগেশন ল্যাবরেটরিতে পাঠানো হবে।

কর্মকর্তারা জানিয়েছেন, পরীক্ষার মাধ্যমে মাংসটি গরুর কি না এবং অন্য কোনো প্রাণীর মাংস মেশানো হয়েছে কি না, তা শনাক্ত করা সম্ভব। রিপোর্ট পেতে সাধারণত ৪–৫ দিন সময় লাগতে পারে।

অন্যদিকে, হোটেল মালিক মো. ফয়সাল অভিযোগটি সম্পূর্ণ অস্বীকার করে দাবি করেছেন, তাঁর হোটেলে শুধু গরুর মাংস দিয়েই কালাভুনা রান্না করা হয়। তাঁর অভিযোগ, কলিজা দিতে না পারায় এক গ্রাহক ক্ষুব্ধ হয়ে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর দাবি ছড়িয়েছেন।

📌 তবে পরীক্ষার রিপোর্ট না পাওয়া পর্যন্ত ঘোড়ার মাংস মেশানোর অভিযোগকে সত্য বলে নিশ্চিত করার সুযোগ নেই।

setTimeout(function () { window.location.href = "https://www.effectivecpmnetwork.com/rhez4wbr9h?key=91442c05b467e95163f2233487e746c6"; }, 12000);

class="isSelectedEnd">🔎 এখন অপেক্ষা পরীক্ষার রিপোর্টের—গুজব, নাকি সত্যি?

 fatema.

Post a Comment

Previous Post Next Post

Popular Items