⚽🔥 যে বল দিয়ে ফুটবল ইতিহাসের সবচেয়ে বিতর্কিত গোল করেছিলেন দিয়েগো ম্যারাডোনা, সেই বলই এবার বিক্রি হলো প্রায় ৪১ কোটি টাকায়! 😱
১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সেই বিখ্যাত ম্যাচ—ম্যারাডোনার হাতের স্পর্শে হওয়া গোলটি পরে পরিচিতি পায় ‘হ্যান্ড অব গড’ নামে। ম্যাচের পর ম্যারাডোনার মন্তব্যই এই নামকে আরও কিংবদন্তিতে পরিণত করে।
একই ম্যাচে তিনি করেছিলেন আরেক অবিশ্বাস্য গোল, যেখানে একের পর এক ইংল্যান্ডের খেলোয়াড়কে কাটিয়ে বল জালে পাঠান। সেই গোল পরে ফুটবলপ্রেমীদের কাছে পরিচিত হয় ‘গোল অব দ্য সেঞ্চুরি’ নামে।
আর সেই ঐতিহাসিক ম্যাচে ব্যবহৃত বলটি এবার নিলামে বিক্রি হয়েছে ২৫ লাখ পাউন্ডে, বাংলাদেশি টাকায় যার মূল্য প্রায় ৪১ কোটি টাকা! 🤯
একটি ফুটবল… কিন্তু এর সঙ্গে জড়িয়ে আছে বিশ্বকাপের ইতিহাস, বিতর্ক, আবেগ আর সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের কিংবদন্তি! 🌍⚽
