: 🚨 বিমানবন্দরে চালকের ছদ্মবেশে ওত পেতে থাকতেন, টার্গেট প্রবাসীরা—লুটে নিতেন সর্বস্ব!


বিমানবন্দরে চালকের ছদ্মবেশে প্রবাসীদের টার্গেট, ঘর থেকে উদ্ধার বিপুল মালামাল!

বিদেশ থেকে দেশে ফিরেছেন, স্বজনদের কাছে পৌঁছানোর অপেক্ষা। বিমানবন্দরের সামনে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি নিজেকে চালক পরিচয় দিয়ে তাঁদের গন্তব্যে পৌঁছে দেওয়ার প্রস্তাব দিতেন। কিন্তু পুলিশের অভিযোগ, গাড়িতে তোলার পরই শুরু হতো অন্য খেলা।

গোপালগঞ্জের মুকসুদপুরে গ্রেপ্তার আলামিন শেখ (৩১) সম্পর্কে পুলিশ জানিয়েছে, তিনি দীর্ঘদিন ধরে বিমানবন্দরসহ বিভিন্ন এলাকায় এভাবে প্রবাসীদের টাকা, মুঠোফোন ও মূল্যবান মালামাল ছিনিয়ে নেওয়ার সঙ্গে জড়িত ছিলেন। অভিযোগ অনুযায়ী, পরে তাঁদের বিভিন্ন স্থানে নামিয়ে দেওয়া হতো।

বৃহস্পতিবার বিকেলে পূর্ব মহারাজপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে গোপালগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সন্ধ্যায় সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ জানান, আলামিনের ঘর থেকে উদ্ধার করা হয়েছে ১৫টি অ্যান্ড্রয়েড ফোন, ৩টি আইফোন, ৪টি ট্যাব, ৭টি বাটন ফোন, ১০টি হাতঘড়ি, ১১টি মানিব্যাগ, বিভিন্ন দেশের ৭৭টি মুদ্রার নোট এবং বাংলাদেশি ১ লাখ ৭৯ হাজার টাকা।

এ ছাড়া ১টি চায়নিজ কুড়াল ও ২টি সুইচ গিয়ার চাকুও উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলামিন দীর্ঘদিন ধরে চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি ও মাদকসহ ছয়টি মামলা রয়েছে।

বিমানবন্দরে চালকের ছদ্মবেশে প্রবাসীদের টার্গেট, ঘর থেকে উদ্ধার বিপুল মালাম

fatema.

Post a Comment

Previous Post Next Post