### নিউইয়র্কে পিৎজার দোকানে গুলি, প্রাণ গেল বাংলাদেশির—আহত আরও একজন!

 


যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে একটি পিৎজার দোকানে বন্দুক হামলায় বাংলাদেশি বংশোদ্ভূত মো. রাজু (৪৪) নিহত হয়েছেন। একই ঘটনায় মোহাম্মদ রাসেল (৩৯) নামে আরও একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে রকঅ্যাওয়ে অ্যাভিনিউর American Best Wings & Pizza দোকানে এই ঘটনা ঘটে। পুলিশ এসে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক রাজুকে মৃত ঘোষণা করেন।

আহত রাসেলের ভাষ্য অনুযায়ী, এক ব্যক্তি দোকানে ঢুকে গুলি চালায়। হামলার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সন্দেহভাজন ব্যক্তি। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

নিহত রাজুর বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায়। তাঁর স্ত্রী ও দুই সন্তান বাংলাদেশে থাকেন। প্রায় তিন বছর আগে তিনি যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন।

বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে ঘটনার দ্রুত তদন্ত ও হামলাকারীকে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।

নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে আবারও উঠছে প্রশ্ন।

Sriti

Post a Comment

Previous Post Next Post

Popular Items