**১১ বছরের শিশুর কোলজুড়ে নবজাতক! ডিএনএ পরীক্ষায় মাদ্রাসাশিক্ষককে ঘিরে নতুন মোড়**


নেত্রকোনার মদনে ১১ বছর বয়সী এক শিশুর সন্তান জন্ম দেওয়ার ঘটনায় তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে পুলিশ। নবজাতকের ডিএনএ পরীক্ষায় মামলার অভিযুক্ত এক মাদ্রাসাশিক্ষকের সঙ্গে মিল পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। ফরেনসিক পরীক্ষার প্রতিবেদন ইতিমধ্যে জেলা পুলিশের কাছে পৌঁছেছে। পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে এবং কয়েক দিনের মধ্যে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিলের প্রস্তুতি চলছে। মামলার নথি অনুযায়ী, শিশুটি নানার বাড়িতে থেকে ওই মাদ্রাসায় পড়াশোনা করত। শারীরিক পরিবর্তন দেখা দেওয়ার পর চিকিৎসকের কাছে নেওয়া হলে তাকে অন্তঃসত্ত্বা হিসেবে শনাক্ত করা হয়। এরপর শিশুটির পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়। পরে আদালতের নির্দেশে অভিযুক্ত ব্যক্তির ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। শিশুটিকে নিরাপত্তার জন্য সেফ হোমে রাখা হয় এবং গত ২ জুলাই সেখানে সে একটি কন্যাশিশুর জন্ম দেয়। এরপর আদালতের নির্দেশে নবজাতক ও মায়ের নমুনাও সংগ্রহ করা হয়। ডিএনএ পরীক্ষার প্রতিবেদনে অভিযুক্ত ব্যক্তির সঙ্গে নবজাতকের নমুনার মিল পাওয়ার তথ্য নিশ্চিত করেছে পুলিশ ও রাষ্ট্রপক্ষের আইনজীবী। ⚖️ মামলাটির পরবর্তী আইনগত প্রক্রিয়া আদালতের সিদ্ধান্ত অনুযায়ী এগোবে।
 Sriti

Post a Comment

Previous Post Next Post

Popular Items