🌊 নেপালে আকস্মিক বন্যার ভয়াবহ তাণ্ডব! ১০৫ ভারতীয়সহ ৩৮৪ পর্যটক নিখোঁজ, নিহত ৫৫ হঠাৎ বন্যায় বিপর্যস্ত নেপাল। নিখোঁজ পর্যটকদের মধ্যে রয়েছেন বিপুল সংখ্যক ভারতীয়। উদ্ধার অভিযান চলছে। 🚨




আকস্মিক বন্যার পর নদীর তীরে কাদাপানিতে আংশিক তলিয়ে আছে ঘরবাড়ি। নুয়াকোট, নেপাল। ২৬ আগস্ট ২০২৬

নেপাল-তিব্বত সীমান্তঘেঁষা হিমালয় অঞ্চলে আকস্মিক বন্যায় নেমে এসেছে ভয়াবহ বিপর্যয়। ভেসে গেছে ঘরবাড়ি, সড়ক ও সেতু; ক্ষতিগ্রস্ত হয়েছে জলবিদ্যুৎ প্রকল্পও।

নেপালের রসুয়া জেলায় নিখোঁজ ৩৮৪ পর্যটকের মধ্যে ২৯১ জন বিদেশি ও ৯৩ জন নেপালি। তাঁদের মধ্যে অন্তত ১০৫ জন ভারতীয় পর্যটক রয়েছেন। বন্যায় এখন পর্যন্ত ৫৫ জনের মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে।

উদ্ধার অভিযান চলছে, তবে প্রতিকূল আবহাওয়া ও নদীর তীব্র স্রোতে তা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অনেক নিখোঁজ ব্যক্তি কৈলাস-মানস সরোবর যাত্রার তীর্থযাত্রী বলে ধারণা করা হচ্ছে।                    fatema.

Post a Comment

Previous Post Next Post

Popular Items