🌊 বন্যার পর এবার নতুন আতঙ্ক! নেপাল–তিব্বত সীমান্তে তৈরি হ্রদ, যেকোনো সময় আসতে পারে ভয়াবহ ঢল 🚨
নদীর গতিপথে বাধা সৃষ্টি হয়ে নেপাল–তিব্বত সীমান্তের কাছে তৈরি হয়েছে বিশাল জলাধার। চীনা কর্তৃপক্ষ সতর্ক করেছে—পানি আরও জমে হ্রদটি ভেঙে গেলে হঠাৎ করেই ভয়াবহ বন্যা নেমে আসতে পারে।
⚠️ আগামী তিন দিনে হ্রদটিতে আরও প্রায় ৩০ লাখ ঘনমিটার পানি ঢোকার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যে পানির চাপ বাড়ছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে চীন।
গত বুধবারের ভয়াবহ বন্যা ও ভূমিধসের ক্ষত শুকানোর আগেই নতুন এই ঝুঁকি উদ্বেগ বাড়িয়েছে। হ্রদ ভেঙে গেলে ভাটির দিকে বিপুল পানির স্রোত নেমে এসে নদীতীরবর্তী জনপদ ও অবকাঠামোয় বড় ধরনের ক্ষতি করতে পারে।
🚨 নতুন বন্যার আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকার মানুষকে সতর্ক করা হয়েছে।
fatema.
