ঈদের পরেই বিয়ে? শকিং খবর শুনে সবাই অবাক!

 ঈদের পরেই কি আবার বিয়ে করছেন তাহসান-মিথিলা? শকিং সারপ্রাইজের অপেক্ষায় নেটপাড়া উত্তাল!



এই শনিবার রাতে তোমার জন্য সারপ্রাইজ আছে— তাহসান খানের এমন এক স্ট্যাটাসে লক্ষ মেয়ে ভক্তের মনে এখন আগুন জ্বলছে! আর সেই আগুনে ঘি ঢেলে দিয়েছেন তার সাবেক স্ত্রী মিথিলা।

বুধবার রাতে জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খান তার ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, “I have a surprise for YOU this Saturday night…” অর্থাৎ “এই শনিবার রাতে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে।”

এর পরপরই সাবেক স্ত্রী রাফিয়া রশিদ মিথিলা স্ট্যাটাস দেন, “Really !!!??……..Waiting for THE surprise” অর্থাৎ “আসলেই!!!??…… সারপ্রাইজের অপেক্ষায় থাকলাম।”

এই দুই স্ট্যাটাসই নেট দুনিয়ায় ঝড় তুলেছে। ভক্তদের মনে এখন একটাই প্রশ্ন— তবে কি ঈদের পরেই আবারো বিয়ে করছেন তাহসান-মিথিলা?

ভক্তদের মন্তব্যে উত্তাল সোশ্যাল মিডিয়া। এক ভক্ত মেহেদী হাঁসান লিখেছেন, “মিথিলাও অপেক্ষায় আছে, তার মানে বড় কিছু আসছে।”

আরেক নারী ভক্ত মন্তব্য করেছেন, “মিথিলাকে নিয়ে আসছেন না তো? আনলে অবশ্য আমরা সবাই খুশিই হবো।”

অনেকেই ধারণা করছেন, শনিবার রাতের সেই সারপ্রাইজ হতে পারে তাদের পুনর্মিলনের ঘোষণা। বিশেষ করে ঈদের পরের সময়টাকে কেন্দ্র করে জল্পনা-কল্পনা আরও বেড়েছে।

তাহসান-মিথিলার এই রহস্যময় স্ট্যাটাস দুটো কি শুধুই ফ্যান সার্ভিস, নাকি সত্যিই বড় কোনো খবর আসছে? শনিবার রাতের অপেক্ষায় রইল পুরো নেটপাড়া।

rumi

Post a Comment

Previous Post Next Post