এসএসসি দেওয়ার স্বপ্ন ছিল, বিয়ের এক বছর পর মিলল তরুণীর মরদেহ

 

জয়পুরহাটের ক্ষেতলালে এসএসসি পরীক্ষার্থী মুসরিকা আক্তার মিতুর মরদেহ শুক্রবার ভোরে বাড়ির শোবার ঘর থেকে উদ্ধার করা হয়েছে। নবম শ্রেণিতে পড়ার সময় একই বিদ্যালয়ের ছাত্র সোয়ায়েব ইসলাম শুভর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তাঁরা পালিয়ে বিয়ে করেন এবং পরিবারের সম্মতিও পান।

পরিবার জানায়, বৃহস্পতিবার রাতে পুকুরে সেচের কাজ দেখতে গিয়ে স্বামীর সঙ্গে মুসরিকার কথা-কাটাকাটি হয়। পরে তিনি বাড়িতে ফিরে ঘরে ঢুকে দরজা বন্ধ করেন। কিছুক্ষণ পর ছোট বোন তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

Post a Comment

Previous Post Next Post