জ্বালানি তেলের দাম প্রতি লিটারে ২০ টাকা বাড়ার পর যশোরের বারীনগর থেকে ঢাকাসহ বিভিন্ন জেলায় সবজি পরিবহনে বেড়েছে ট্রাকভাড়া। পাঁচ টনের ট্রাকে যশোর থেকে ঢাকায় সবজি নিতে অতিরিক্ত ১ হাজার টাকা গুনতে হচ্ছে ব্যবসায়ীদের।
একইভাবে বেনাপোল স্থলবন্দর থেকে ঢাকায় পণ্য পরিবহনে ১২ টনের ট্রাকে ভাড়া বেড়েছে প্রায় ৪ হাজার ৫০০ থেকে ৫ হাজার টাকা। কাভার্ড ভ্যানেও বেড়েছে কয়েক হাজার টাকা।
ব্যবসায়ীদের আশঙ্কা, পরিবহন খরচ বাড়ায় এর প্রভাব পড়তে পারে বিভিন্ন পণ্যের দামে, যা বাড়তি চাপ তৈরি করবে সাধারণ ভোক্তাদের ওপর।
#জ্বালানিতেলেরদাম #ট্রাকভাড়া #সবজিরবাজার #বেনাপোল #যশোর #ঢাকা