🦟 ডেঙ্গু ঠেকাতে এবার ৩ মাসের বিশেষ অভিযান! 🚨
ডেঙ্গুর ঝুঁকি মোকাবিলায় আগামী ১২ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে তিন মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতা কর্মসূচি। প্রধানমন্ত্রী তারেক রহমান এ কর্মসূচির উদ্বোধন করবেন।
🏠 কর্মসূচির আওতায় বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন স্থাপনার আশপাশ পরিষ্কার রাখার পাশাপাশি এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত ও ধ্বংস করার ওপর গুরুত্ব দেওয়া হবে।
🤝 অভিযানে অংশ নেবেন স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবক, স্কাউট, বিএনসিসি, গার্ল গাইডস, রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
📅 প্রতি শনিবার বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।
📢 প্রধানমন্ত্রী সাধারণ মানুষকে সরকারি উদ্যোগের পাশাপাশি নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
👉 ডেঙ্গু প্রতিরোধ শুধু সরকারের দায়িত্ব নয়—সবার সচেতনতাই হতে পারে বড় সুরক্ষা।
fatema.
